প্রতিদিন আমি দ্বিখণ্ডিত হই,সংকুচিত হই
নির্জনতার নির্মল গহ্বরে নিমজ্জিত হই, নীল বেদনায়
মানুষ হিসাবে প্রতিনিয়ত পিষ্ট হই প্রতীক্ষার পারদে।
জলরঙ জীবনের জৈবিক দিনপঞ্জি গুল্মলতায় পরিপূর্ণ
বৈরাগ্য ও বেদনার সারগাম সুখ খুঁজে সংগোপনে
স্মৃতির সাগরে, সুরভিত সাঁতারে।
বনজ নাকি বনসাই, কবি নাকি কবিতা
মধ্যবিত্তের জানালায় ঝরে, দ্বিপ্রহরের দ্বিধাবিভক্ত রোদ;
দাঁড়ি, কমা, সেমিকোলনে শুধুই বাড়ে বিভেদ।
