জলপদ্ম

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৪৯

তুমি নির্ভার ভোরে এলে বৃষ্টি মাথায়

তখনও জাগেনি সূর্য, এলোচুলে জল

মৌটুসির মতো ঠোঁট দেখে ভিজেছি আমি

কাঁপুনি! এত কাঁপুনি! ভীষণ জ্বর আমার

চলনে-বলনে খানিক আলাদা ছবিটা কি তোমার?

বুকের পশম ভেজা ঘাস

মনের লেকে পদ্মচাষ—

চোখে মুখে দেখি জলোচ্ছ্বাস;

 

যৌনতরিতে হিরের বৈঠা, নদীটা কার?

নাভির শহরে ডুব সাঁতার। এই যে—

কুকুরের পৌষমাস;

ধানশালিকের খুপড়ে যে করে বাস

কে থাকে আর ক্ষতচিহ্ন মোছার

তবুও চুক্তি হচ্ছে প্রতিদিন; অচেনা সে;

যে করে মহাসর্বনাশ...