দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দুইটি নতুন এটিএম বুথ ঢাকা ইপিজেডে এবং বিকেএসপি-সংলগ্ন ডিকা টেক্সে উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের এমডি এবং সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ
০০
বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ওয়েবসাইট গতকাল উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. মো. নাহিদ হোসেন এবং ড. মো. আবদুল খালেক খান। ব্যাংকের এমডি এবং সিইও মো. আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০
ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে ব্যাংকের বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় শাহজাদপুর অঞ্চলের করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শাহজাদপুর অঞ্চলের মোট ৩১৫ পরিবারকে খাদ্যসহযোগিতা দেওয়া হয়। ব্যাংকের শাহজাদপুর শাখার সার্বিক তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়
০০০
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম-সম্পর্কিত একটি চুক্তি গতকাল স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
০০
সাউথইস্ট ব্যাংকের ৬৩৫তম বোর্ড সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনসহ অন্য পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন
