ইত্তেফাক রিপোর্ট
নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকা থেকে এক হাজার ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলো, মোহাম্মদ আলী ও বিল্লাল হোসেন। গতকাল শনিবার দুপুরে নিউ মার্কেট এলাকার ৩৭ নম্বর এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি টিম জানতে পারে নিউ মার্কেট এলাকার এলিফ্যান্ট রোডে কয়েকজন মাদক বিক্রেতা ইয়াবা কেনা-বেচা করবে। এরপর র্যাবের টিম ওঁত্ পেতে থেকে গতকাল সকালে সেখানে অভিযান চালায়। আটককৃতরা র্যাবের কাছে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
