‘লস্ট’-এর অভিজ্ঞতা জীবনকে সমৃদ্ধ করেছে’

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৫:৪০

দক্ষিনী অভিনেত্রী ইয়ামি গৌতম বেশকিছু দক্ষিণী ও বলিউড সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে তার ‘ভুত পুলিশ’ সিনেমাটি। এছাড়া বর্তমানে কাজ করছেন ‘লস্ট’ শিরোনামের একটি সিনেমায়। এই সিনেমাটি তার জীবনের শেষ্ঠ কাজ হতে যাচ্ছে বলে দাবি করেছেন ইয়ামি।

সম্প্রতি তার ক্যারিয়ারের এই স্পেশাল সিনেমাটি নিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই দাবি করেন তিনি।

ইয়ামি লিখেছেন, ‘আজ (২৭ অক্টোবর) সিনোটির কাজ শেষ করলাম। বেশকিছু ভালো সময় কাটালাম। দারুণ একটি অভিজ্ঞতা হলো সিনেমাটি করতে গিয়ে। বলতে পারেন, লস্টের অভিজ্ঞতা জীবনকে সমৃদ্ধ করেছে। সিনেমাটিতে কাজ করতে গিয়ে করোনার ভয়, আবহওয়া, শুটিংস্পট নির্বাচন থেকে শুরু করে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবে সকল প্রতিকূলতা পেরিয়ে কাজটি শেষ করতে পেরে নিজের ভেতর উচ্ছ্বাস কাজ করছে। নতুন এক ইয়ামিকে দেখে আমি নিজেই অবাক হয়েছি। আশা করছি দর্শকরাও ভরকে যাবেন।’

ইত্তেফাক/বিএএফ