কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা প্রয়াত মো. শফিউল আলম খানের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খানের মাতা সুলতানা আরা খানের ১ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপের খান বাড়ীতে দোয়া, মিলাদ ও পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এদিকে শনিবার বাদ মাগরিব ঢাকার বিজয় নগরে খুরশীদ আলম খানের চেম্বারে এক মিলাদের আয়োজন করা হয়েছে। এতে শুভাকাঙ্খীদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন খুরশীদ আলম খান। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন সুলতানা আরা খান।
