রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গতকাল শুক্রবার গঠন করা হয়েছে। ফয়সাল আলমকে সভাপতি ও মো. মাসুম ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি তানজির আহম্মেদ খান, নাজমুল হাসান সবুজ, মো. ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ছাদ্দাম হোসেন তপু, সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ, মিরাজ মোল্লা, রুবায়েত হাসান রাকিব ও দপ্তর বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল গতকাল শুক্রবার এই কমিটি অনুমোদন করেন।