দোহারে কুকুরের কামড়ে আহত ২৫, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। গতকাল শুক্রবার দোহার উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার উপজেলার শিলাকোঠা, চরলটাখোলা, চরকোসাই, মাহমুদপুর, দক্ষিণবাহ্রা, চর বৈতা, শ্রীকৃষ্ণপুর ও নারায়নপুরে পাগলা কুকুরের কামড়ে ফাহিম,তাইবা,আকাশ, হেনা, রেসা, সত্তর মুন্সি, মার্জিয়া, রসনি,শামীম, সত্তর মোল্লা, তোফাজ্জল,আসু, আলামীন, মিঠু, মমতা, নুর, হাসান, রেজাউল, ইকবাল হোসেন, আলআমীন ও জিসান, কুলসুম প্রমুখ আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে আহতরা হাসপাতালে কিছুক্ষণ পর পর আসতেছিল। এদিকে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। এলাকাবাসী বলছে, পাগলা কুকুরকে না মারতে পারলে আহতের সংখ্যা আরো বাড়তে থাকবে।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি সংশ্লিষ্টদের নিয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করছি। এবং আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।