গাজীপুরে প্রতারক চক্রের
৫ সদস্য গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর র্যাব-১ এর সদস্যরা। শুক্রবার সকালে গাজীপুর র্যাব-১এর কোম্পানি কমান্ডার আব্দুল আল মামুন এক সংবাদ সম্মেলনে জানান, এই চক্রটি বিভিন্ন সময় গাজীপুরের জেলা প্রশাসক, জেলা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবারো কখনো সাংবাদিক পরিচয় দিয়ে জেলার সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন কর্মকর্তাসহ বিভিন্ন বড় কল-কারখানা মালিকদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত।
তিনি আরো জানান, চক্রটি দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল হাজী কলোনি নুরুল ইসলামের বাড়ির পশ্চিম পাশের ফ্ল্যাটে অবস্থান করে এসব কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ মাসুদ রানা (৩৫) ও তার স্ত্রী গুলসান আরা লিজা, রাজু আহমেদ (৪০) ও তার স্ত্রী আকলিমা আক্তার (২৫) এবং মোঃ মোসলেম উদ্দিন সরদারের মেয়ে তাসলিমা খাতুন (২৮)। এ সময় তাদের কাছ থেকে নগদ চার হাজার টাকা এবং ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মানিকগঞ্জে ছাত্র ইউনিয়নের সম্মেলন
