বরিশাল অফিস
বন্ধুদের সঙ্গে নৌ-ভ্রমণে গিয়ে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ হাসান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফাহাদকে উদ্ধারে ২৪ ঘণ্টা ধরে চেষ্টা চালালেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয় ফাহাদ। ফাহাদ হাসান নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুুব হোসেনের পুত্র। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেল ৫টা থেকে ফাহাদকে উদ্ধারে ডুবুরি দল অভিযান শুরু করে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।
