সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে হাত, মুখ ও পা বাঁধা অবস্থায় নাঈমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের নতুন বাজার এলাকার হান্নান মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত গৃহবধূর স্বামী শহিদুল ইসলামকে আটক করেছে।
