দুই সপ্তাহের মধ্যে ১৫ হাজারের বেশি লোক সরিয়ে নেওয়ার পর শনিবার (২৮ আগস্ট) গভীর রাতে ব্রিটেনের শেষ সামরিক ফ্লাইট কাবুল ত্যাগ করেছে। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে চূড়ান্ত ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে।
চূড়ান্ত ব্রিটিশ ফ্লাইটের পর প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে গর্ব করা উচিত। উন্নত জীবনের জন্য আগতদের স্বাগত জানানো এবং যারা পিছিয়ে গেছে তাদের জন্য দুঃখিত হওয়া উচিত।
এদিকে কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি নাগরিক স্থানান্তরের চূড়ান্ত পর্যায়ও শুরু হয়ে গেছে। শনিবার (২৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হামিদ কারজাই বিমানবন্দরে পাঁচ হাজার ৮০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন সেনার সংখ্যা চার হাজারের কম বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, সেনা প্রত্যাহার শুরু হয়েছে। তবে তিনি কোনো সংখ্যা বলতে রাজি হননি।
ইত্তেফাক/এসএ
