মাদকসহ বলিউড অভিনেতা আরমান কোহলি গ্রেফতার

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:৫০

শনিবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি অভিনেতা আরমান কোহলির মুম্বাইয়ের জুহুর বাড়িতে তল্লাশি চালায়। এরপর নিষিদ্ধ মাদক মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেতা এবং প্রাক্তন এই বিগ বস প্রতিযোগীকে।

তবে এটা প্রথম ঘটনা নয়৷ এর আগেও বেআইনি কাজে জড়িয়ে পড়েছিলেন তিনি। ২০১৮ সালেও গ্রেফতার হয়েছিলেন আরমান। সে বার তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৪১টি স্কচ হুইস্কির বোতল। যা ছিল আইনবিরুদ্ধ।

Is this the real reason Armaan Kohli's girlfriend withdrew her complaint? -  Television News

বান্ধবী নীরু রন্ধওয়াকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগেও অভিযুক্ত হন আরমান। ফ্যাশন ডিজাইনার নীরুর সঙ্গে আরমানের প্রেমঘটিত সম্পর্ক ছিল ২০১৫ থেকে ২০১৮ অবধি৷ পরে অবশ্য আরমানের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছিলেন নীরু। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে নীরু ছিলেন আরমানের স্টাইলিস্ট। 

আরমানের পাশাপাশি শনিবার মাদককাণ্ডে এনসিবি গ্রেফতার করে টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকেও। গত কয়েক মাস ধরে তার খোঁজে তল্লাশি চলছিলো।

এর আগে এপ্রিল মাসে অভিনেতা আজাজ খান এবং আরও কয়েক জনকে মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জেরাতেই গৌরবের নাম উঠে আসে৷ সংবাদ সংস্থার খবর, গ্রেফতারের পর অভিনেতাকে এনসিবি কাস্টডিতে পাঠানো হয়েছে ৩০ অগাস্ট অবধি।

ইত্তেফাক/এফএস