‘দেশান্তর’-এ মৌসুমী

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:২৮

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।  আগের মতো অভিনয়ে নিয়মিত না হলেও বর্তমানে ভালো গল্প ও চরিত্রের সিনেমাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। করোনা ও লকডাউনের কারণে অনেক দিন নতুন ছবিতেও ছিলেন না। এবার সেই ছক ভাঙলেন। এবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী।

 আশুতোষ সুজনের পরিচালনায় কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘দেশান্তর’ নামে সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এটির নাম ভূমিকায় মৌসুমী অভিনয় করবেন।

নির্মাতা বলেন, ছবিটির গল্পে মৌসুমী আপা পুরোপুরি পারফেক্ট। তাই ছবিটির জন্য তাকেই চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু করবো।

মৌসুমী বলেন, অনুদানের ছবিতে এর আগেও কাজ করেছি। অভিনয় করেছি আশুতোষ সুজনের বেশকিছু নাটকেও। আশা করি ছবিটি ভালো হবে। 

এদিকে সেপ্টেম্বর থেকেই জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে মৌসুমীর।

ইত্তেফাক/বিএএফ