মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল ইউএনএইচসিআর’র মুখপাত্র আন্দ্রেজ মাহেকিক জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান। আন্তর্জাতিক সংস্থাটি মানবিক দুর্যোগে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছে। মুখপাত্র বলেন, রাজ্য দুটিতে সহিংসতা অব্যাহত থাকায় নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়েছে। নতুন করে রোহিঙ্গারা এলাকা ছাড়ছেন এবং তারা বাংলাদেশের বান্দরবান সীমান্তে আশ্রয় নিয়েছেন।
