চীনা কমিউনিস্ট পার্টির সমালোচনা করে চরম মূল্য দিয়েছেন প্রফেসর জু: ব্রিটিশ অধ্যাপক

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৫:২১

যুক্তরাজ্যের কিংস কলেজের অধ্যাপক কেরি ব্রাউন বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করার কারণেই চরম মূল্য দিয়েছেন চীনের আইন বিশেষজ্ঞ জু ঝাংগরুন। শনিবার (২৮ আগস্ট) এখবর দিয়েছে পাঞ্জাব ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, চীনের চেংদু শহরে গিয়েছিলেন প্রফেসর জু। গত জুলাইতে সেখানে পতিতাদের আইনি পরামর্শ দেওয়ার অভিযোগে তাকে আটক করে চীনা কর্তৃপক্ষ। তাকে সেই মাসের শেষদিকে মুক্তি দেওয়া হলেও মনে করা হচ্ছে বেইজিংয়ে তাকে গৃহবন্দী করা হয়েছে। গত বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈদেশিক নীতির সমালোচনা করে ১০ হাজার শব্দের প্রবন্ধ লিখেছিলেন জু।

ব্রাউন বলেন, এটা যেকারো জন্যই কালো দিন। জু মানুষের পৃথিবী দেখতে পারে কিন্তু কিছু বলতে পারেন না। তিনি অনলাইনে বিতর্ক দেখছেন কিন্তু এতে অংশগ্রহণ করার অনুমতি তার নেই।

ইত্তেফাক/এসএ