কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে প্রস্তুত তালেবান

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:১২

কাবুল থেকে সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে রয়েছে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে আফগানিস্তানে তাদের দীর্ঘ দুই দশকের সামরিক মিশন শেষ হচ্ছে। আজ রবিবার এ কথা জানিয়েছেন পশ্চিমা নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ডন।

এদিকে, তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি বাহিনী চলে যাওয়ার পর পরই তারা কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রয়েছে।

No description available.

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, এখনো আফগানিস্তানে অবস্থানরত প্রতিটি বিদেশি বেসামরিক নাগরিক এবং দেশটিতে যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন তাদের আজকের (২৯ আগস্ট) মধ্যে সরিয়ে নেওয়া। এরপরই মার্কিন বাহিনীর প্রত্যাহার শুরু হবে।

তালেবান কর্তৃক কাবুল দখল করার পর থেকে গত দুই সপ্তাহে দেশটি থেকে প্রায় এক লাখ সাড়ে ১৩ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা। তবে এখনো দশ হাজারের মতো মানুষ রয়ে গেছেন।

তালেবানের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, কাবুল বিমানবন্দরের কর্তৃত্ব নিতে তাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা প্রস্তুত আছেন। আমরা এখন মার্কিন বাহিনীর কাছ থেকে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের অপেক্ষায় আছি।

ইত্তেফাক/টিএ