ঢাকার ফুটবলে গত কয়েক বছর ধরে খেলে আসছেন উজবেকিস্তানের ফুটবলার ওতাবেক। তার ছেলে রিয়াল মাদ্রিদের একাডেমিতে সুযোগ পেয়েছেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উজবেক ফুটবলার ওতাবেক। তার তিন পুত্র সন্তান। বড় ছেলে বেরাউস রিয়াল মাদ্রিদের একাডেমিতে সুযোগ পেয়েছে। দুই বছর হলো বেরাউসকে নিয়েছে বলে জানিয়েছেন বাবা ওতাবেক। গতকাল গুলশানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গভর্নিংবডির চেয়ারম্যান মনজুর কাদেরের অফিসে, কথা বলছিলেন ওতাবেক। প্রিমিয়ার লিগ রানার্সআপ শেখ জামালের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আলোচনায় ছেলের প্রসঙ্গে কথা বলছিলেন ওতাবেক। শেখ জামালের এই ফুটবলার ওতাবেক বললেন, ‘রিয়াল মাদ্রিদের কোচরা খেলোয়াড় খুঁজে বের করে। উজবেকিস্তান হতে আমার ছেলে বেরাউস সুযোগ পেয়েছে।’ ১২ বছর বয়সের ছেলে বাবার মতোই ফুটবল পাগল। ছেলে রিয়াল মাদ্রিদের একাডেমিতে সুযোগ পাওয়ায় এই বাবা ওতাবেক দারুণ খুশি।
