এনএসইউ ‘সোশিও ক্যাম্পে’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন টিম গায়া

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৪২

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ‘সোশিও ক্যাম্প’ এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছে ‘টিম গায়া। এছাড়া প্রথম রানার আপ হয়েছে ‘টিম ব্ল্যাংক ব্যালেন্স’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘টিম ডোমিনোজ’। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় গ্রান্ড ফিনালের অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, গ্রামীন উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। অধিবেশনের মুখপাত্র ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ডঃ গিয়াস ইউ আহসান।  এছাড়াও বিচারকমন্ডলী ছিলেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম ব্যক্তিরা।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৬৫টি দল অংশ নেয়। প্রথম রাউন্ড শেষে ৩০টি দল দ্বিতীয় রাউন্ডে যায়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে এক লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া প্রথম রানার্স আপ ৭০ হাজার ও দ্বিতীয় রানার্স আপ দল পেয়েছে ৪০ হাজার টাকা। আয়োজকরা বলেন, সামাজিক সমস্যাগুলোর ফলপ্রসু সমাধানের একটি সুবর্ণ সুযোগ সোশিও ক্যাম্প। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা একত্র হয়ে সামাজিক মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো দূর করার তাগিদে উদ্ভাবনী সমাধান সৃষ্টির প্রচেষ্টা চালায়।