জাপানে মডার্নার টিকায় ‘দূষণ’
জাপানে মডার্না টিকার ‘দূষণ’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। দেশটিতে নতুন করে কয়েকটি ভায়ালের মধ্যে ‘দূষিত বস্তু’ শনাক্ত হওয়ায় আরো ১০ লাখ ডোজের ব্যবহার স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ‘দূষিত’ টিকা নিয়ে দুজনের মৃত্যুর পর জাপান সরকার নতুন করে মডার্নার আরো দুটি লটে উত্পাদিত টিকার ব্যবহার স্থগিতের এ সিদ্ধান্ত টিকাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।
এর আগে বৃহস্পতিবার মডার্না টিকার তিনটি লটে উত্পাদিত ১৬ লাখ ৩০ হাজার ডোজের ব্যবহার স্থগিত করে জাপান। এর সপ্তাহখানেক আগে সেগুলোর কয়েকটি ডোজ ‘দূষিত’ হওয়ার খবর পায় স্থানীয় পরিবেশক তাকেদা ফার্মাসিউটিক্যাল। কিন্তু ব্যবহার স্থগিত হওয়ার আগেই দেশব্যাপী ৮৬৩টি কেন্দ্রে টিকাগুলো পাঠানো হয়ে গিয়েছিল। টিকা দূষণের সবশেষ খবরগুলো এসেছে জাপানের গুনমা ও ওকিনাওয়া অঞ্চল থেকে।
