৬ দফা দাবিতে আন্দোলনে কবি নজরুলের শিক্ষার্থীরা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৪

শিক্ষক সংকট নিরসন, হল-পরিবহন সুবিধা ও একাডেমিক ভবন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীরা।  

 

শনিবার সকাল ১০টা থেকে কলেজের মূল ফটক থেকে ভিক্টোরিয়া পার্ক এরিয়া ও লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন। এতে করে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। 

আরো পড়ুন : ব্রাজিলে ফুটবল ক্লাবে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

জানা যায়, শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিনকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন,  একাডেমিক ভবন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভে নামে তারা। 

 

এদিকে বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন।

 

ইত্তেফাক/ইউবি