বাইকিং কমিউনিটির জন্য দারুণ ঘোষণা দিল এমটি হেলমেট বাংলাদেশ। এমটি হেলমেট ব্যবহারকারীরা ইন্স্যুরেন্স সুবিধার সঙ্গে পাবেন ডাবল ওয়ারেন্টি। বিশ্বব্যাপী চাহিদার তুঙ্গে থাকা এমটি হেলমেটের সোল ডিস্ট্রিবিউটর, বাইকিং সেফটি গিয়ার ও যন্ত্রাংশ আমদানিকারক রাইদা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মহসিন রাজু সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কনফারেন্সে ডিলার এবং ব্লগারদের জন্য এ ঘোষণা দেন। তিনি বলেন, মোটরসাইকেল যেমন দামেরই হোক সেটা বিষয় নয়, নিরাপত্তার কথা ভেবে অবশ্যই ভালো হেলমেট পড়া উচিত। শুরু থেকেই আমরা নিরাপদ রাইডিংয়ে বাংলাদেশের বাইকিং কম্যুনিটির সচেতনতা এবং সেফটিতে অবদান রেখে চলেছি। তারই ধারাবাহিকতায় এমটি হেলমেট ব্যবহারকারীরা এখন থেকে ইন্স্যুরেন্স ছাড়াও ডাবল ওয়ারেন্টির আওতায় রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন। এছাড়া সেফটি অ্যাওয়ারনেস, ইএমআই ফ্যাসিলিটির সঙ্গে বিভিন্ন সুবিধা আগের মতোই থাকবে।
