রাজধানীজুড়ে ক্রেতাদের আরো কাছে থাকতে পোশাকের ব্র্যান্ড ক্যাটস আইস এবার মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাত্রা শুরু করেছে। নতুন এই স্টোরের পাশাপাশি সাশ্রয়ী দামে পছন্দের পোশাক কেনার সুযোগ থাকছে ক্যাটস আইয়ের অনলাইন স্টোরেও। প্রতিটি ক্লোথিং আইটেম অনলাইন অর্ডারে মিলবে ২০% মূল্যছাড়। ক্যাটস আই’র পরিচালক ও ডিজাইন বিভাগের প্রধান সাদিক কুদ্দুস বলেন, ‘নিয়মিত গ্রাহকরাই আসলে আমাদের চালিকাশক্তি। তাদের ভালোবাসায় প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছে ক্যাটস আই।’ অর্ডারে পণ্য মিলবে ঘরে বসেই। নতুন পোশাক ও সাশ্রয়ী অফারের বিস্তারিত জানা যাবে ক্যাটস আই’র ফেসবুক পেজ ও www.catseye.com.bd ওয়েবসাইটে।
