‘আমেরিকার পরাজয় অন্যদের জন্যে শিক্ষা’

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:০৩

আফগানিস্তানে আমেরিকার পরাজয় অন্যান্য হানাদার এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি বড় শিক্ষা। শেষ বিদেশী সেনারা আফগনিস্তান ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পর তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৩১ আগস্ট) এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, জাবিউল্লাহ মুজাহিদ কাবুল বিমান বন্দরের রানওয়ে থেকে আরো বলেন, ‘এটি বিশ্বের জন্যেও একটি বড় শিক্ষ।’ আফগানিস্তানকে অভিনন্দন। এই বিজয় আমাদের সবার।

Live Updates: Afghanistan Wakes to New Taliban Era - The New York Times

এর আগে মার্কিন বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি চলে যাওয়ার পরপরই তালেবান সদস্যরা কাবুল বিমানবন্দরে হেঁটে হেঁটে প্রবেশ করেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই দেখা গেছে। তবে ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।

ভিডিওতে দেখা গেছে, একদল মানুষ (তালেবান যোদ্ধা বলে মনে করা হচ্ছে) বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে হাঁটছেন। সেখানে তারা কী কী করছেন সেটাও বর্ণনা করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি