এ বছরই হল-পরিবহন ফি মওকুফ হচ্ছে শিক্ষার্থীদের

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২১:০৫

‘সঙ্কট এখন, মওকুফ আগামী বছর!’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে শিক্ষার্থীদের পরিবহন ফি এবং আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বাসন-কোসন, সিট ভাড়া বাবদ নির্ধারিত ফি মওকুফের আওতাভুক্ত এ বছরই করতে উদ্যোগ গ্রহণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, ফি মওকুফের সিদ্ধান্ত হলেও এ বছর এর আওতাভুক্ত হতে পারবেন না বেশিরভাগ শিক্ষার্থী।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় এবং বিভিন্ন বর্ষে ভর্তির সময় তাদের নিকট থেকে বিভিন্ন খাতে নির্ধারিত ফি আদায়ের বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে।
নির্ধারিত ফি সমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যথাযথ পর্ষদের অনুমোদন সাপেক্ষে মওকুফ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাদের নিকট থেকে অর্থ আদায় করা হয়েছে তাদের পরিশোধকৃত অর্থ সমন্বয় করে ফেরত দেয়ার ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মনিরুল হাসান দৈনিক ইত্তেফাককে বলেন, আমরা এই অর্থবছরে মওকুফের উদ্যোগ গ্রহণ করেছি। এটা আগামী সিন্ডিকেটে আলোচনা হবে। এবং আমি মনে করি শিক্ষার্থীদের কল্যাণে এই সিদ্ধান্তে কেউই না করবে না।

No description available.

ইত্তেফাক/এমএএম