ডোপ টেস্টের আওতায় আসছে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নীতিগতভাবে এই সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে নীতিমালা নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়াকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

ক্যাম্পাস খোলার প্রস্তুতির পরও জরাজীর্ণ মেডিক্যাল সেন্টার

ছবি: সংগৃহীত

এএসএম মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা কি প্রক্রিয়া করা হবে, এজন্য কি ধরনের সুযোগ-সুবিধা দরকার, এটা কি সরকারের তরফ থেকে করা হবে, নাকি বিশ্ববিদ্যালয় করবে, অর্থাৎ কিভাবে এটা বাস্তবায়ন করা হবে, সেটা নিয়ে কমিটি নীতিমালা তৈরি করবে।’

অধ্যাপক টিটু মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে অ্যাডমিশনের শুরুতে এই এই ডোপ করানো হবে। পর্যায়ক্রমে প্রতি ইয়ারে স্টুডেন্টদের একবার ডোপ টেস্ট করানো যেতে পারে। সক্ষমতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত নেবে।’

ইত্তেফাক/এএএম