এবার প্রবাসীকে বিয়ে করছেন অপূর্ব

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৯

তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামীকাল (২ সেপ্টেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার হবু স্ত্রী নাম শাম্মা। তিনি আমেরিকা প্রবাসী।

অপূর্ব জানান, গায়ে হলুদ হয়নি। আগামীকাল রাজধানীর রাজারবাগ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন অপূর্ব। পরের বছরের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্স হয়ে যায়। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।

এবার কানাডা প্রবাসীকে বিয়ে করছেন অপূর্ব
গত বছর নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্বর দ্বিতীয় সংসার ভেঙে যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পোস্টে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

 

ইত্তেফাক/বিএএফ/ইউবি