রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৪৪

হায়দার আলী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী তারানী গ্রামের মুক্তিযোদ্ধা হায়দার আলী (৭০) বার্ধ্যকজনিত কারণে গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। বাদ মাগরিব রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে দাফন করা হয়। হায়দার আলী ১১নং সেক্টেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।