রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুরে চরাঞ্চলের উপকূলীয় তিনটি ইউনিয়নের খালবিলে বিভিন্ন রঙের অজস্র শাপলা ফুল দেখা যেত। আর লাল শাপলার প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি থাকত মানুষের। শাপলা মানুষের খাদ্য তালিকায়ও সবজি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। অথচ অযত্ন অবহেলায় উপজেলার উপকূলীয় ইউনিয়গুলোর খালবিল থেকে হারিয়ে যেতে বসেছে শাপলা। চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহিদ উল্যা বিএসসি বলেন, সময়ের পরিবর্তনে মানুষের প্রয়োজনে আবাদি জমি ভরাট করে বাড়ি, পুকুর, মাছের ঘের বানানোর ফলে প্রাকৃতিকভাবে শাপলা জন্মানোর জায়গাও কমে আসছে। এছাড়া জমিতে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপজেলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে লাল শাপলা।
