হোমনায় ২৮০০ ফুট অবৈধ জাল জব্দ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় উন্মুক্ত জলাশয় থেকে পোনা মাছ নিধনের অপরাধে ১ হাজার ২০০ ফুট অবৈধ ম্যাজিক জাল ও ১ হাজার ৬০০ ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর ও দড়িচর এলাকার তিতাস নদী সংলগ্ন উন্মুক্ত জলাশয় থেকে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময় হোমনা থানাপুলিশ তার সঙ্গে ছিলেন।