বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্বরিত পদক্ষেপ নিয়েছেন। তার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ যেমন নিয়ন্ত্রণে রয়েছে, তেমন অর্থনীতির চাকাও সচল রয়েছে। গতকাল বুধবার বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা-যোদ্ধা চিকিত্সকদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, সহকারী পরিচালক (হাসপাতাল) পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
