হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থ শুক্লার  মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৫

বলিউডে আবার দুঃসংবাদ!  হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছে বিগ বস ১৩’র বিজেতা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। হাসপাতাল সূত্রে খবর, ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। এর পরে আর ঘুম থেকে ওঠেননি। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।

Siddharth Shukla Wiki, Biography, Age, Girlfriend, Career and More

বৃহস্পতিবার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় অভিনেতার। চিকিত্‌সার সুযোগই পাওয়া যায়নি। তার মা ও দুই বোন জীবিত। ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম সিদ্ধার্থ শুক্লা-র। মুম্বাইয়ের কুপার হাসপাতাল সূত্রে যা জানা গিয়েছে, গতকাল রাতে কোনও ওষুধ খেয়ে ঘুমাতে যান অভিনেতা। সকালে আর তার ঘুম ভাঙেনি। বর্তমানে তাঁর দেহের ময়নাতদন্ত চলছে কুপার হাসপাতালে। হাসপাতালে তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Actor Sidharth Shukla dies at the age of 40 | Filmfare.com

সিদ্ধার্থের মৃত্যু সংবাদ টুইট করেছেন গায়ক আরমান মালিকও। তিনি লেখেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না এই খবরটা। এটা সত্যি সিদ্ধার্থ আর নেই! না, এটা হতে পারে না।’

আরও এক জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য টুইটে লেখেন, ‘কেমন অসাড় হয়ে গেলাম। কেন সিড? এত তাড়াতাড়ি কেন! তোমার আত্মা যেন শান্তি পায় আমার বন্ধু।’

ইত্তেফাক/এফএস