তানভীর আহাম্মেদ
টানা ১০ বছর ইলেকশনে জিতে ক্ষমতায় আছেন টিকলু ভাই। প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন রিংকু ভাই। জনপ্রিয়তায় রিংকু ভাই কোনো অংশে কম না। প্রচার করে যাচ্ছেন দিন থেকে রাত অব্দি। তবে প্রচারণার পাশাপাশি রিংকু ভাই প্রতিনিয়ত টিকলু ভাইয়ের খুঁত ধরতে চেষ্টা করছেন, যা ইস্যু করে কাজে লাগাতে পারবেন তিনি।
এইদিকে ১০ বছর মোটামুটি শাসন করে পরিচিতি ও জনপ্রিয়তা দুটো দিয়েই এগিয়ে আছেন টিকলু ভাই। রিংকু ভাইয়ের খুঁত ধরার ব্যপারে তিনি যথেষ্ট সচেতন। সম্প্রতি তিনি ইশতেহার দিলেন। ইশতেহার তিনি বেশ আকর্ষণীয় করতে চেষ্টা করেছেন। তাই অনেক তথ্যাদি যোগ করলেন, যা তাকে অনেক জনপ্রিয় করে তুলবে। তাই অতি ভেবে তিনি একটু ইশতেহার বানালেন।
রিংকু ভাই টিকলু ভাইয়ের ইশতেহার একদম ভালো করে পড়লেন, যদি কোনো কিছুকে নিয়ে ইস্যু করা যায় আর কি।
অবশেষে তিনি সফল। কারণ টিকলু ভাইয়ের ইশতেহারে ১০ নম্বরে খুব কালো মোটা হরফে লেখা ছিল ‘সব সেক্টরে দুর্নীতি কম হবে’।
টিকলু ভাই আসলে কোন দিক থেকে ভেবে এই কথা বলেছেন তিনি ভালো জানে। দুর্নীতি হবেই, কম হোক আর বেশি হোক। সব ক্ষমতাধরই তা একটু-আধটু করে, কিন্তু তা গোপনে, এইভাবে প্রকাশ করে না, আর তা করে ফেঁসে গেছেন টিকলু ভাই।
রিংকু ভাই এইটাকে ইস্যু করে ভালোই জনপ্রিয়তা উশুল করলেন তিনি। আর ফেঁসে গিয়ে হেরে গেলেন টিকলু ভাই।
