লিমেরিক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৫

১.

দুঃখমোচন করতে জানে ধূম্রলোচন খাস্তগীর?

দিনের বেলায় দীন হয়ে সে নদীর কাছে সাজত তীর!

                    এসব দেখে পাড়ার খুড়ো

                    খাওয়ায় তাকে মরিচ গুঁড়ো,

উড়ো খবর : ধূম্রলোচন, এখন নাকি আস্ত বীর!!

 

২.

আঁকাবাঁকা নদীর ধারে ভূতের কাকা কবন্ধ,

মাথার ঝাঁকা ফেলে দিয়েই লেখেন ফাঁকা প্রবন্ধ।

                   কাণ্ড দেখে শাঁখচুন্নি

                   বলে, আমার কী পুণ্যি!

কাকাবাবু ঢাকায় যাবেন—বিয়ের পাকা সম্বন্ধ।