নিলয় রঞ্জন বিশ্বাস
একদিন আমি আর আমার বন্ধু মৃদুল আমার বাসায় গল্প করছিলাম। হঠাত্ মৃদুলের বউ ফোন দিয়ে জানাল যে সে তার বাপের বাড়ি যাবে তাই মৃদুল যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। তাই কিছুক্ষণ পর মৃদুল চলে গেল। পরদিন সকালে হঠাত্ মৃদুলের বউ ফোন দিয়ে জানালো যে মৃদুল নাকি হাসপাতালে ভর্তি। তাই আমি তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে দেখি মৃদুল বেদম মার খেয়েছে। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘কীরে এই অবস্থা হইল ক্যামনে তোর?’ পরে মৃদুল বলল, ‘আরে শালার সামনে বেফাঁস মন্তব্য করেছিলাম তাই শালা দলবল নিয়ে মেরে দিসে।’ আমি বললাম, ‘কী মন্তব্য করছিলি?’ মৃদুল বলল, ‘আরে ওইদিন তুই আর আমি মিলে একটা কবিতা বানালাম না, এই কবিতাটা তার সামনে বলছিলাম যার জন্য আমার এই অবস্থা।’ এই কথা শোনার পর মৃদুলের বউ মৃদুলের মাথায় মারল বাড়ি আর আমারে দিল দৌড়ানি।
বনানী, ঢাকা
