সুজন সাজু
বউটি আমার খুবই ভালো কম দেয় না আদরে,
হরহামেশা ঝুলে থাকে যেমন ঝুলে বাঁদরে।
ঝুলে মানে পাশাপাশি ভালোবাসার লক্ষণে,
যতই ভুল করি না কেন তবুও আমার পক্ষ নে।
কারণ বউয়ে ভালোবাসে যায় সীমানা অসীমে,
মর্যাদা সেই চাইতে পারে স্বামীর আদর সসীমে।
আমিও বউকে ভালোবাসি বলতে পারি নির্দ্বিধায়,
দুজন এমন ভাব করি প্রণয় যেন বৃদ্ধি পায়।
কাল হলো তামাসা করা বেফাঁস একটি মন্তব্যে,
যেটাই বউকে নিয়ে গেল সন্দেহ করার গন্তব্যে।
রঙের ছলে বউকে বলি করব বিয়ে আরেকটি,
দুর্দশা এলো সেদিনে ভুলের মাঝে তার একটি।
কারও বউয়ে পারে না মানতে স্বামী করুক বিয়ে,
বিয়ে করার তামাসা কথা পড়লো আগুন ঘিয়ে।
শান্ত ঘরের ভালোবাসা গেল ফুরত উড়িয়ে,
কেন বেফাঁস বলতে গেলাম শান্তি গেল ফুরিয়ে।
পৌর সদর, বোয়ালখালী, চট্টগ্রাম
