সামলাতে পারবেন তো

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

কিছু গাছ,

পাতা,

পান...

 

খেতে চান খান:

 

দিলাম কড়াজর্দা,

চুন-খয়ের বেশি,

কাঁচা মদা শুপুরি...

 

এই সর্তা,

অধিকর্তা

কিছুক্ষণ:

 

মুচকি

হাসিটুকু

নিলাম,

 

দিলাম

সবটুকু

ঢেলে দিলাম:

 

মিষ্টিমাষ্টা গন্ধ...

 

আমি অন্ধ,

মান-অভিমান বুঝি না,

কষ্টমষ্ট চিনি না,

 

শুধু নষ্ট হতে চাই...

 

সামলাতে

পারবেন তো?