প্রশ্ন নয়, এখন অন্য কী কী ফাঁস হতে পারে—
লেখাফাঁস :লেখক লিখতে নিলো কিন্তু দেখলো যে তারই লেখা আগেই ফাঁস হয়ে গেছে।
বইফাঁস :বই প্রকাশের আগের দিন রাতেই ফেসবুকে বই ফাঁস হয়ে যেতে পারে।
মনফাঁস :যাদের মুখে মধু অন্তরে বিষ, তাদের জন্য এইটা সমস্যা কারণ মনের সব কথা ফাঁস হয়ে যাবে।
প্রেমফাঁস :যার সাথে প্রেম করবেন ভাবছেন, সে আগেই কারও সাথে প্রেম করে ফেলতে পারে।
বউ ফাঁস :বিয়ের আগের রাতে কেউ একজন বউ নিয়ে যেতে পারে।
চাকরিফাঁস :আপনি চাকরিতে জয়েন করার আগেই কেউ একজন জয়েন করে ফেলতে পারে!
মাহবুব নাহিদ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
