ঠা ট্টা প ত্র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩০

শ্রদ্ধেয় সম্পাদক,

আমি তাওহিদুল ইসলাম প্রান্ত। লেখালেখি করতে পছন্দ করি তাই লিখি। গত ২০ জানুয়ারি ঠাট্টা-তে আমার লেখা ‘মামার নেট দুর্বল’ প্রকাশিত হয়। লেখাটি আমি ১০ জানুয়ারি মেইল করি। পরের সাপ্তাহে লেখাটি প্রকাশ না হওয়ায় আমি ভেবেছি এটা আর সিলেক্ট হবে না। এবং এর পরের সাপ্তাহে দেখি ঠাট্টা-তে আমার লেখাটি প্রকাশিত হয়েছে। কিন্ত দুর্ভাগ্যবশত আমি লেখালেখিতে এখনো নবীন হওয়ায় লেখা সিলেক্ট না হলে তিন মাস পর্যন্ত অপেক্ষা করার নিয়মটার ব্যাপারে অবগত ছিলাম না, তাই ভুলবশত আমি লেখাটি অন্য পত্রিকায় পাঠিয়ে দিই। আজ (৩ ফেব্রুয়ারি) ঠাট্টাতে আমাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি দেখার পরে আমি আমার সিনিয়র কিছু বড় ভাইদের কাছ থেকে তিন মাসের নিয়মটার ব্যাপারে জেনেছি। এ ব্যাপারটা নিয়ে আমি খুবই বিব্রতবোধ করছি। তাই শ্রদ্ধেয় ‘সম্পাদকের’ কাছে আমি এই ব্যাপারটা নিয়ে ক্ষমাপ্রার্থনা করছি। নবীন হওয়াতে আমার এরকম অনেক বড় একটা ভুল হয়ে গেল যেটা থেকে আমি শিক্ষা পেয়েছি। তাই আমি প্রতিজ্ঞা করছি, তিন মাস পর্যন্ত অপেক্ষা না করে আমার কোনো লেখা একাধিক পত্রিকায় পাঠাব না। আমার মতো নবীন এই লেখককে ক্ষমা করে ঠাট্টা-তে লেখার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব। এ ব্যাপারে আপনার ফিরতি মেইলের অপেক্ষায় রইলাম।

তাওহিদুল ইসলাম প্রান্ত

 

বি.স. বিশেষ বিবেচনায় আপনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে, ভবিষ্যতে কাউকে এমন সুযোগ দেওয়া হবে না। ধন্যবাদ।