ডেবিট ক্রেডিট প্রেম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

 

  বাসুদেব খাস্তগীর

আমার ভুল তো তোমার কাছে

পায়নি কভু ক্ষমা

ক্ষোভের অনল মনের ব্যাংকে

রাখলে তুমি জমা।

 

দুখের অনল করলে ডেবিট

দেখবে হয়তো তুমি

শীতল হয়ে ভাসছে জলে

ক্ষোভের মরুভূমি।

 

মনের ঘরটা লগ করেছ

যায় না করা ইন

পাস ওয়ার্ডের আশায় কাটে

বৃথাই আমার দিন।

 

করছ ক্রেডিট সব অভিমান

তোমার আপন দিলে

মনও তেমন হিসেব যেমন

ডেবিট ক্রেডিট মিলে।

 

বিএসসি কলেজ, চট্টগ্রাম