খারাপ সম্পর্ক জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে পারে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যকার সম্পর্কে এভাবে অবনতি ঘটতে থাকলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহযোগিতার সম্পর্ককে বাধাগ্রস্ত করবে। চীন সফররত যুক্তরাষ্ট্রের জলবায়ু প্রতিনিধি জন কেরিকে এই কথা বলেন। তিনি বলেন, জলবায়ু সহযোগিতা সার্বিক সম্পর্কের ওপরই নির্ভর করে। এটাকে পৃথক করা যায় না। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। —আলজাজিরা