দুই কারণে ধুঁকছে উত্তর কোরিয়ার অর্থনীতি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪


উত্তর কোরিয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও করোনা ভাইরাসের কারণে অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই দুই সংকটের সমাধান করতে দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এখবর দিয়েছে বিবিসি ও রয়টার্স। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের এক পলিটব্যুরো বৈঠকে এসব বলেছেন কিম। এসময় জলবায়ু পরিবর্তনের বিপদও তুলে ধরেছেন তিনি। 

প্রথমত, গতবছরের টাইফুনে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ ফসলগুলোর উৎপাদন ব্যাহত হয়। পরে এবছর কয়েক সপ্তাহের খরার পর ভারী বৃষ্টিপাতেও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও লকডাউন জারি করা হয়েছে। আমদানির জন্য চীনের ওপর নির্ভরশীল ছিল উত্তর কোরিয়া। সীমান্ত বন্ধ থাকার কারণে আমদানিও বন্ধ আছে। 

No description available.

কিম বলেছেন, অস্বাভাবিক জলবায়ু পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। খরা ও বন্যা মোকাবেলায় পদক্ষেপ নিতে কর্মকর্তাদের বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিপদ সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে।

করোনা প্রতিরোধের প্রসঙ্গে তিনি বলেছেন, মহামারি প্রতিরোধ করা সর্বাধিক গুরুত্বের কাজ। এটা বর্তমান পরিস্থিতিতে এক মুহূর্তের জন্যও আলগা করা উচিত নয়।

ইত্তেফাক/এসএ