আবু সাইদ
ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ, ভাবল ভোলা মনে,
পিয়ারিকে করবে খুশি একান্ত গোপনে।
মুচকি হেসে হেসে
বলল ভোলা এসে
—চল্ পিয়ারি পার্কে যাব আনন্দে দুই জনে।
পিয়ারি আজ বড়ই খুশি ভ্যালেন্টাইনস ডেতে,
ভোলার সাথে গল্প হবে ফুচকা খেতে খেতে।
বলল ভোলা—শোন্ প্রিয়ে
প্রথম বর্ণ ‘চ’ দিয়ে-
যা আসে তাই এই দিবসে শখ হয়েছে খেতে।
শুনেই ক্ষেপে যায় পিয়ারি, আর করে না তর,
আদ্যাক্ষর ‘চ’ আছে তাই কষে মারে চড়।
