সপ্তম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৯

আবু নাহিয়ান আয়ন

হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাতীবান্ধা

 

উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন 

 

২১। প্লাস্টিড কী?

উত্তর: সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু ।

২২। প্লাস্টিড কত প্রকার ও কী কী?

উত্তর:দুই। যথা: ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিড ।

২৩। ক্রোমোপ্লাস্টিড কত প্রকার ও কী কী?

উত্তর:দুই। যথা:ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট ।

২৪। ক্রোমোপ্লাস্টিড এর কয়টি অংশ?

উত্তর: তিনটি ।

২৫। মাইটোকন্ড্রিয়া কী ?

উত্তর:জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উত্স ।

২৬। মাইটোকন্ড্রিয়া কে কী বলা হয়?

উত্তরঃ কোষের পাওয়ার হাউজ ।

২৭। মাইটোকন্ড্রিয়ার এক বচন কী?

উত্তর:মাইটোকন্ড্রিয়ন ।

২৮। মাইটোকন্ড্রিয়া কেমন পর্দা দ্বারা আবৃত থাকে?

উত্তর: দ্বিস্তর ।

২৯। মাইটোকন্ড্রিয়ার বহিপর্দাটি কেমন?

উত্তর:মসৃণ ।

৩০। গলজি বডি কী ?

উত্তর:পর্দাঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু ।

৩১। গলজি বডির কাজ কী ?

উত্তর:উেসচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা ।

৩২। সেন্ট্রিওল কী ?

উত্তর:প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু

৩৩। সেন্ট্রিওলের প্রধান কাজ কী ?

উত্তর:প্রাণিকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা ।

৩৪। নিউক্লিয়াস কী ?

উত্তর:প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘনবস্তু।

৩৫। নিউক্লিয়াস গঠনে কয়টি অংশ থাকে?

উত্তর:চারটি ।

৩৬। কী দ্বারা নিউক্লিয়াস আবৃত থাকে?

উত্তর:সজীব ও দ্বিস্তরবিশিষ্ট পর্দা দিয়ে।

৩৭। নিউক্লিওপ্লাজম কী?

উত্তর:নিউক্লিয়াসের অভ্যন্তরস্ত নিউক্লিয়ার  মেমব্রেন দিয়ে  আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থ ।

৩৮। নিউক্লিওজালিকা কী?

উত্তর:নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাঁচানো সুতার মতো গঠন ।

৩৯। টিস্যু কাকে বলে?

উত্তর:কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে টিস্যু বলে ।