নাটক ‘সত্ মা’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৭

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সত্ মা’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রচার হচ্ছে। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আব্দুন নূর সজল, শাহেদ আলী সুজন, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, সুষমা সরকার, প্রিয়ন্তী উর্বি, হাসনাত রিপন, আরশ খান, মাহবুব, মুনমুন আহমেদ প্রমুখ। এই শহরেরই ডাউন টাউনের মেয়ে নীলা। শ্যামলা কিন্তু খুবই মিষ্টি চেহারা। বাবা একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করে। মধ্যবিত্তের টানাটানির সংসার। নীলা পড়াশোনায় ভালো ছিল। তাই সে মাষ্টার্স করতে না করতেই মোটামুটি একটা ভালো চাকরিও পেয়ে গেছে। তবে নীলার বয়ফ্রেন্ড রজত এখনো কোন ভালো চাকুরি পায়নি। তার ফ্যামিলির অবস্থাও খুব একটা ভালো নয়। নীলার ইমিডিয়েট ছোট ভাই বিলুটা কিছুই করে না। তাদের সবার ছোট বোন মিলা। একদিন হঠাত্ করেই নীলার বাবার অফিস থেকে প্রায় ১৫ লক্ষ টাকার হিসেবের গরমিল হয়। নীলার বাবাকে পুলিশ এসে নিয়ে যায়। অফিসের বসের হাতে পায়ে ধরে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া শর্তে। এই সময়ে নীলার মায়ের মনে পড়ে কয়েকদিন আগে নীলাদের দূর সম্পর্কের চাচী একটা প্রস্তাব নিয়ে এসেছিল।