সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
১. পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কী?
A. পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
B. জলবায়ু ও পরিবেশ পরিবর্তন মন্ত্রণালয়
C. পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়
D. আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
২. ২০১৮ সালের ২৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার’ ডিগ্রি দেয় কোন বিশ্ববিদ্যালয়?
A. পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়
B. দিল্লি বিশ্ববিদ্যালয়
C. শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়
D. কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৩. বাংলাদেশের কোন বিভাগে দারিদ্র্যের হার সর্বোচ্চ?
A. সিলেট B. রাজশাহী
C. রংপুর D. ঢাকা
৪. বাংলাদেশের বর্তমান সংবিধানের সংশোধনীর সংখ্যা কয়টি?
A. ১৫টি B. ১৬টি
C. ১৭টি D. ১৮টি
৫. বাংলায় প্রথম স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন কে?
A. সম্রাট আকবর
B. সম্রাট বাবর
C. আলাউদ্দিন হোসেন শাহ D. ফখরুদ্দিন মোবারক শাহ
৬. ইতিহাসের জনক হেরোডোটাস কোন দেশের নাগরিক?
A. গ্রিস B. ইতালি
C. স্পেন D. যুক্তরাষ্ট্র
৭. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত ছিল?
A. ৩০ জন B. ৩৫ জন
C. ৩৪ জন D. ৩৬ জন
৮. ৫ এপ্রিল ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানকে Poet of Politics (রাজনীতির কবি) নামে অভিহিত করেন কোন পত্রিকা?
A. টাইমস B. গার্ডিয়ান
C. ট্রিবিউন D. নিউজউইক
৯. বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে কোথায়?
A. রাজশাহী B. চট্টগ্রাম
C. সিলেট D. বরিশাল
১০. কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
A. মার্কিন যুক্তরাষ্ট্র B. জাপান
C. দক্ষিণ কোরিয়া D. জার্মানি
১১. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড কার্জন B. লর্ড ওয়েলেসলি
C. লর্ড ডালহৌসি
D. লর্ড মাউন্টব্যাটেন
১২. বাংলাদেশের বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে স্বাধীন বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে -
A. ১ নভেম্বর ২০০৭
B. ১ নভেম্বর ২০০৮
C. ২১ নভেম্বর ২০০০
D. ১১ নভেম্বর ২০১০
১৩. ‘হিলি’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?
A. নোয়াখালী B. যশোর
C. দিনাজপুর D. সাতক্ষীরা
১৪. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
A. কামরুল হাসান
B. শিব নারায়ণ দাশ
C. মেজর জেমস রেনেল D. এ.এন.সাহা
১৫. ছিয়াত্তরের মন্বন্তর কোন সালে ঘটেছিল?
A. বাংলা ১০৭৬ B. বাংলা ১১৭৬
C. বাংলা ১২৭৬ D. বাংলা ১৩৭৬
১৬. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
A. বান্দরবান B. চাঁপাইনবাবগঞ্জ
C. পঞ্চগড় D. জয়পুরহাট
১৭. বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় কোন সালে?
A. ১৯৯৭ সালেB. ১৯৯৯ সালে
C. ২০০১ সালেD. ২০০৫ সালে
১৮. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
A. নির্বাচন কমিশন
B. বাংলা একাডেমি
C. সরকারি কর্ম কমিশন D. আইন বিভাগ
১৯. বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন কার্যক্রমে প্রথম অংশ গ্রহণ করে—
A. ১৯৮৫ সালে B. ১৯৮৮ সালে
C. ১৯৮৭ সালে D. ১৯৯৮ সালে
২০. বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল?
A. আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
B. আগরতলা ষড়যন্ত্র মামলা
C. ভারত-পাকিস্তান যুদ্ধ
D. উনিশ দফা আন্দোলন
উত্তর:1A2D,3.C4.C5.D6. A7.B 8.D. 9.A 10. B11. A12. A13.C14.D 15. B 16.A 17.B 18. B 19.B 20.A
মতামত: 01714705727
