মনোহরদীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই জনের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

গতকাল শুক্রবার মনোহরদীতে শ্বশুরবাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরো এক জন। নিহতরা হলেন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের হাসেম মিয়ার ছেলে রাজমিস্ত্রি মো. হাসান (৩০) ও চমান্দালিয়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. মোবারক (১৬)। গুরুতর আহত একই গ্রামের মিলন মিয়ার ছেলে সবুজকে ভাগলপুল জহিরুল হক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

০