যশোরের শার্শায় যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০

যশোরের শার্শায় মনিরুল ইসলাম নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নাভারন কাজীরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

প্রতিবেশীরা জানান, রাত ২টার দিকে হঠাত্ চিৎকার শুনে তারা একটি বাড়িতে আগুন জ্বলতে দেখে তা নেভাতে এগিয়ে যান। একপর্যায়ে তারা দেখেন একটি মোটরসাইকেলে আগুন লেগেছে এবং তার নিচে এক যুবক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছেন। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর