জ্যোতির্ময় বর্মন
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
রসায়নের ধারণা
জ্ঞানমুলক:
১। প্রশ্ন: রসায়ন কাকে বলে?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে।
২। প্রশ্ন: প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলে?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় যুক্তি দিয়ে, পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয় সে শাখাকে প্রাকৃতিক বিজ্ঞান বলে।
৩। প্রশ্ন: কয়লার প্রধান উপাদান কী?
উত্তর:কয়লার প্রধান উপাদান হলো কার্বন।
৪। প্রশ্ন:কয়লা পোড়ালে কী কী উত্পন্ন হয়?
উত্তর:কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড এবং তাপ উত্পন্ন হয়।
৫।প্রশ্ন:প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলো কী কী?
উত্তর:প্রাকৃতিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry), উদ্ভিদবিদ্যা (Botany), প্রাণিবিদ্যা (Zoology), অণুজীববিজ্ঞান (Microbiology), জ্যোতির্বিজ্ঞান (Astronomy), মৃত্তিকাবিজ্ঞান (Soil Science) ইত্যাদি শাখা রয়েছে।
৬। প্রশ্ন:রসায়নের উপর মানুষের সর্বপ্রথম নিয়ন্ত্রণ শুরু হয় কখন?
উত্তর:দুটি পাথরকে ঘসে মানুষ যখন আগুন জ্বালা শিখল সেসময় থেকেই এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়।
৭। প্রশ্ন:মানুষের প্রথম ব্যবহার করা প্রথম ধাতুর নাম কী?
উত্তর:মানুষের ব্যবহার করা প্রথম ধাতু সোনা।
৮। প্রশ্ন:ব্রোঞ্জ কীভাবে তৈরি করা হয়?
উত্তর: কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে সেই মিশ্রণকে ঠাণ্ডা করে এক সংকর ধাতুতে পরিণত করা হয়। আর এই সংকর ধাতুটি হলো ব্রোঞ্জ।
৯। প্রশ্ন:কখন প্রথম কপার ও টিন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ ধাতুতে পরিণত করা হতো?
উত্তর:খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দে।
১০। প্রশ্ন:পদার্থের গঠন নিয়ে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের ঘোসণা কি ছিলো?
উত্তরঃ খ্রিষ্টপূর্ব ৩৮০ অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন, প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না।
