ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পুকুরে সাতার কাটতে গিয়ে ১১ বছরের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। দুই শিশু গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে গোপীনাথপুর গ্রামের মফিজুর রহমানের শিশু পুত্র নীরব (১১) ও পার্শ্ববর্তী বাড়ীর হায়দর আলীর শিশু পুত্র বিল্লাল (১১) আঃ কাদেরের পরিত্যক্ত পুকুরে সাতার কাটতে যায়। সাতার কাটতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়। নিহত দুই শিশুর মরদেহ শনিবার দুপুরে পুকুর থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম
